বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

চোখে ব্যান্ডেজ নিয়ে কেন বক্তব্য দিলেন পাটওয়ারী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

জানা গেছে, হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির আলিফের চোখ হারানোর প্রতিবাদের অংশ হিসেবে নিজের চোখে ব্যান্ডেজ নিয়ে আজ বক্তব্য দেন পাটওয়ারী।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে (চোখে) ব্যান্ডেজটা লাগিয়েছি।’

ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

অুনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ