শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় একটি পুলিশ স্টেশনের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় সোয়াত উপত্যকার কাবাল পুলিশ স্টেশনের প্রধান ফটকের কাছে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৭ জন বলা হলেও পরবর্তীতে সোয়াত পুলিশের মুখপাত্র এবং সংবাদমাধ্যমগুলো অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

হামলার সময় কাবাল চকে সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বড় জনসমাবেশ চলছিল। শক্তিশালী বিস্ফোরণে আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের দ্রুত সাইদু শরীফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।

এদিকে, হামলার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ