মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

পলককে দেখতে এসে গ্রেপ্তার চারজন রিমান্ডে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বার

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে দেখতে এসে গ্রেপ্তার চার আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন মোস্তাকিম হোসেন, মো. নূর আলম, মো. রুহুল আমিন ওমো. আনোয়ার হোসেন।

গত ২ জুলাই জুনাইদ আহমেদ পলককে আদালতে দেখতে আসেন ওই আসামিরা। জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় শেখ হাসিনা, পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানিতে পলক কারাগার থেকে আদালতে আনা হলে রিমান্ডকৃতরা তাকে দেখতে আসে। তখন তাদের মহানগর দায়রা জজ আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

গতকাল সোমবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে কোতোয়ালি থানার এসআই ইবনে খালিদ হোসেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখে আজ মঙ্গলবার। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা বিবরণে বলা হয়, গত ২৬ জুলাই ঢাকার বিশেষ জজ আদালতে মোহাম্মদপুর থানার মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অন্যদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। শুনানিকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হয়। এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা দেখতে পান, আসামিরা দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার প্রয়াসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সমবেত হয়ে দেশ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন নেতাকর্মী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মোস্তাকিম হোসেন, মো. নূর আলম, মো. রুহুল আমিন ও মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা আসামিরা কৌশলে পালিয়ে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ