শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার

দেশে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ এবং হাম শনাক্ত হয়েছে ১০৫ শিশু। এতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল ৯০৪ জন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৮২৮ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। বাকী ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৪১ হাজার ২০৪ শিশু।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ২৫ হাজার ৫৪৪ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৫ হাজার ৬৬০ শিশু। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮ হাজার ৪৪১ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪ হাজার ২৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ