বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৯ বার

আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) দেশজুড়ে চলমান বিক্ষোভ এবং কথিত নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জবাবদিহির দাবির মুখে তিনি পদ ছাড়েন।

এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই পদত্যাগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর৷ বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ৷

এক্স হ্যান্ডেলে দেওয়া ভারতীয় শিক্ষামন্ত্রীর পোস্টএক্স হ্যান্ডেলে দেওয়া ভারতীয় শিক্ষামন্ত্রীর পোস্ট

পদত্যাগের কথা ঘোষণা করে ধর্মেন্দ্র গত ১০ দিনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে ধর্মেন্দ্র লিখেছেন, ছাত্র, শিক্ষক এবং শিক্ষার সংস্কারে গত চার দশক ধরে আমি নিজেকে নিবেদন করে এসেছি। সবসময় বিশ্বাস করেছি, শক্তিশালী, দূরদর্শী শিক্ষাব্যবস্থাই একটা শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি, ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সকলের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ আমি পেয়েছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বলা হয়েছিল, মন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনও বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে।

এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি-র প্রতিনিধিদের দু’দফা বৈঠক হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ