শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

হলিউড তারকা টম ক্রুজ মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন। আর তা আবারও প্রমাণিত হতে যাচ্ছে আগামী ১৯ জুলাই। কারণ এই দিন পর্দা নামছে ফুটবল বিশ^কাপ ফাইনালের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন বিশ^খ্যাত একঝাঁক তারকা। আর এই অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করতেই আসছেন টম ক্রুজ। ফিফার ভাষ্যমতে, এটি হতে যাচ্ছে ফাইনালের আগে এক জমকালো বিনোদন আয়োজন। সংস্থাটি আরও জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ^কাপের ঐতিহাসিক যাত্রাকে স্মরণীয় করে রাখতেই বিশেষ এই আয়োজন। এর আগে বিশ^কাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে টম ক্রুজকে। এছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও স্টান্ট পারফরম্যান্স করেছিলেন তিনি। উল্লেখ্য, এই আয়োজনে টম ক্রুজ ছাড়াও পারফর্ম করবেন ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ