শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইতিহাসের দ্বারপ্রান্তে মার্তিনেস

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪২ বার

আর মাত্র একটি ম্যাচ। তাতেই আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লিখবেন এমিলিয়ানো মার্তিনেস। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারলেই ৪৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড নিজের নামে লিখিয়ে নেবেন এই তারকা গোলরক্ষক।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড। এবার সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই ফিল্লোলকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলরক্ষক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী মার্তিনেস।

২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে শুরু করে চলমান ২০২৬ বিশ্বকাপ-দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন মার্তিনেজ। অন্যদিকে, ফিল্লোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ সালের তিনটি বিশ্বকাপ মিলিয়ে খেলেছিলেন সমান ১৩টি ম্যাচ। চার দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটি নতুন মালিক পেতে যাচ্ছে।

রেকর্ডের পথে এগোতে গিয়ে মার্তিনেস পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপের পরিচিত মুখ সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর ফিল্লোলের পাশে জায়গা করে নেন মার্তিনেজ। এখন তার সামনে শুধুই ইতিহাস গড়ার অপেক্ষা।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকদের তালিকায় এরপর আছেন নেরি পুম্পিদো। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে তিনি খেলেছেন ৯টি ম্যাচ। সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার খেলেছেন ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি এবং দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৯ জন গোলরক্ষক মাঠে নেমেছেন। তবে ফিল্লোলের গড়া উচ্চতায় এতদিন পৌঁছাতে পারেননি কেউ। এবার সেই ইতিহাসে নতুন নাম লেখানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এমিলিয়ানো মার্তিনেস। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় মাইলফলক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ