তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির সরকার বারবার ফিরে আসে, বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকার, বাংলাদেশে এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতার আমলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে।
শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাদের সরকার্, জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না। অতএব ক্ষমতা আপনার এমনভাবে চর্চা করবেন, যাতে জনগণ আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি দলের প্রতি কোনো অসন্তোষ তৈরি না করে।
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম প্রমূখ।