শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

কাপ্তাই কেন্দ্রের সব ইউনিট চালু, ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭১ বার

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে। পর্যাপ্ত পানি থাকায় দীর্ঘদিন পর কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই একযোগে চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে গত জুন মাস পর্যন্ত কেন্দ্রটিতে মাত্র একটি বা দুটি ইউনিট চালু রেখে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে গত ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় পাঁচটি ইউনিটই সচল করা হয়। সেদিন কেন্দ্রটি থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

আজ বিকেলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রেরব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত এক সপ্তাহ ধরে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকেই বর্তমানে একযোগে বিদ্যুৎ উৎপাদন চলছে।

তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটি থেকে মোট ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যদিও কেন্দ্রটির পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (মিন সি লেভেল)। বর্তমান বৃষ্টিপাত ও উজানের পানির প্রবাহ অব্যাহত থাকলে হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ উৎপাদনও দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ