শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

হরমুজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৩ বার

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথে তিনটি জাহাজে হামলার একদিন পরই তিনি ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।

এর পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফার হামলার কথা জানায়। হামলার পর দেশটির দক্ষিণ উপকূলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) তথ্যমতে, কিশ দ্বীপের আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে বন্দর আব্বাস, কোনারাক ও চাবাহার শহরে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হামলার পর চাবাহারের কিছু অংশে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সর্বশেষ হামলার নির্দেশ দেওয়ার আগে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি আর বহাল নেই। তাঁর এ বক্তব্যের পর পাকিস্তান, কাতার এবং জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা কমানোর আহ্বান জানায়।

তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে রূপ নেবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এদিকে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার প্রতি ইরানের হুমকি কমিয়ে আনতেই সর্বশেষ হামলা চালানো হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক ‘অযৌক্তিক হামলার’ জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার ইরানের প্রধান আলোচক বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কেবল ‘ইরানের নির্ধারিত ব্যবস্থাপনার’ আওতায়ই স্বাভাবিক থাকবে।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে, চাপ প্রয়োগ ও প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি আছে। পরিষ্কার করে বলতে চাই, আপনারা যদি হামলা করেন, তার জবাবও হামলার মাধ্যমেই দেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ