সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ (নগর প্লাজা) দখল করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে চাঁদাবাজি ও বিপুল অর্থ আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ করেছে মার্কেটের একদল দোকান মালিক ও ব্যবসায়ী। মার্কেটে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো দখলদারি বা চাঁদাবাজি নেই বলেও দাবি করেছে তারা।

আজ সোমবার দুপুরে নগর প্লাজার নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন মো. কামরুজ্জামান। তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মার্কেট সমিতির তৎকালীন সভাপতি এলাকা ছেড়ে চলে গেলে মো. আলী হাসান সুমন, আউয়াল, ফারুক ও হানিফ বাচ্চুর নেতৃত্বে একটি গ্রুপ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে সমিতির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে তারা চাঁদাবাজি, অবৈধভাবে দোকান নির্মাণ, দোকান মালিকদের উচ্ছেদ, স্থায়ী দোকানের সামনে ও ফুটপাতে দোকান বসানো, লিফট মেরামতের নামে অর্থ আদায় এবং অতিরিক্ত বিদ্যুৎ ও ওয়াসা বিল আদায়সহ বিভিন্ন খাতে টাকা উত্তোলন করেছে।

কামরুজ্জামান দাবি করেন, বিদ্যুৎ বিলের প্রায় ৪০ লাখ টাকা, ওয়াসা বিলের ২৮ লাখ টাকা এবং লিফট মেরামতের নামে আদায় করা প্রায় ৩০ লাখ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে।অভিযুক্তরা মার্কেটে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি দাবি করেন, গতকাল রোববার ‘শান্তি মিছিল’-এর নামে রিকশায় করে লোকজন এনে হকিস্টিক বিতরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীদের এই প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে কামরুজ্জামান প্রশ্ন রেখে বলেন, আত্মস্বীকৃত দখলদার ও চাঁদাবাজদের পক্ষ নিয়ে গুলিস্তান এলাকার ব্যবসায়িক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা কেন?

এক প্রশ্নের জবাবে দোকান মালিকদের প্রতিনিধি ছিদ্দিক হাওলাদার বলেন, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২-এ বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো দখলদারি বা চাঁদাবাজি নেই।

সংবাদ সম্মেলনে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন এবং স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদেরও প্রতিবাদ জানানো হয়।

এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মো. কিবরিয়া স্বাধীন, মো. কবীর হোসেন, মো. মাহবুবুর রহমান ও মো. কাউসারসহ অন্য ব্যবসায়ীরা

চাঁদাবাজি ও টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হাসান সুমন বলেন, ‘আমরা এই সংবাদ সন্মেলনের বিরুদ্ধে আরেকটি সংবাদ সন্মেলন করব৷ সেখানে বিস্তারিত তুলে ধরা হবে৷ যিনি সংবাদ সন্মেলন (লিখিত বক্তব্য পাঠ করা ব্যক্তি) করেছেন পাশের মার্কেটের লোক। এই মার্কেটে তার কী? তিনি তো আওয়ামী লীগের আওয়াল কমিশনারের লোক। তারা যেসব অভিযোগ করেছে সবই মিথ্যা। আমরা তাদের অপকর্মের সব প্রমাণ নিয়ে সংবাদ সন্মেলন করব৷ তখন তাদের আসল পরিচয় বেরিয়ে আসবে৷ এত দিন তো কিছু বলি নাই, এখন আর চুপ থাকার সময় নাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ