মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৩ বার

দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটে ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে ইরানের সামনে ‘বড় সুযোগ’ দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষক ভল্ফগ্যাং পুস্তাই। তার মতে, তেহরান কৌশলগতভাবে লেবাননের পরিস্থিতিকে ব্যবহার করে ওয়াশিংটন ও তেল আবিবের ঘনিষ্ঠ সম্পর্কে চাপ সৃষ্টি করতে চাইছে।

আল জাজিরাকে দেওয়া এক বিশ্লেষণধর্মী সাক্ষাৎকারে পুস্তাই বলেন, ইরান মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবধান আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তার ভাষায়, বিষয়টি শুধু দুই রাষ্ট্রের সম্পর্ক নয়; বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যকার মতপার্থক্যও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, ইরান অবশ্যই দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে চায়। তবে তেহরান, বৈরুত, হিজবুল্লাহ, ইসরায়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্প— সবাই জানেন, বাস্তবে এটি খুব সহজ বা সম্ভাব্য কোনো লক্ষ্য নয়। কারণ ইসরায়েলের ওপর হামলা হলে তারা পাল্টা জবাব দেবে।

পুস্তাইয়ের মতে, আপাতত ইসরায়েল এমন অবস্থান নেবে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত না হয়। তবে প্রয়োজন দেখা দিলে তারা পাল্টা ব্যবস্থা নিতেও পিছপা হবে না।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে তেহরান একটি বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার জোটে বিভাজন সৃষ্টি করা। বর্তমানে তারা বিশেষভাবে সেই লক্ষ্য অর্জনের দিকেই মনোযোগ দিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ