শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬২ বার

ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি হলে দেশটির তেল খাতই হবে সেই চুক্তির সবচেয়ে বড় পরীক্ষার ক্ষেত্র।

রোববার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সানাকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাকনেজাদ বলেন, যদি পশ্চিমা দেশগুলো চুক্তির মূল উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে ইরানের তেল শিল্পে আন্তর্জাতিক বিনিয়োগের বড় সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, চুক্তি কার্যকর হওয়ার পর ইরানের তেল খাতে শত শত বিনিয়োগ প্রকল্প চালু করা যাবে। পাশাপাশি প্রযুক্তিগত ও পরিচালনাগত সহযোগিতার জন্য বেশ কিছু চুক্তিও স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ