সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘গুনে গুনে ঘুষ’ নেওয়ার ভিডিও প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যা মামলা : ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা শাপলা চত্বর হত্যা মামলায় হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতের ছাত্র আন্দোলনে ককরোচ বিপ্লব সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪১ বার

রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. নুরুল আমীন বলেছেন, ঈদুল আজহা পেরিয়ে জুন মাসের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এমপি মো. নুরুল আমীন এ তথ্য দেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

এমপি নুরুল আমীন বলেন, ‘একটা অক্ষরের একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন, যাদের মা নেই। আমারও মা নেই, সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন। তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসে যদি এক দুই তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয়, আমরা দিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘ঈদ চলে গেল আজ মাসের ১৬ তারিখ, মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনও পর্যন্ত তারা পায়নি। তো আমার প্রশ্ন হলো- যদি আমরা বেতন দিই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে।’

জামায়াতের এমপি বলেন, ‘আমার শেষ কথা, আমার মা নেই, ওই লোকটার মা থাকবে না, কেউই থাকবে না। কিন্তু এই লোকটা যেন সান্ত্বনা পেতে পারে যে, আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণের জন্য বিনীত অনুরোধ করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ