শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে, তাইজুলের ঘূর্ণিতে চালকের আসনে থেকে মাঠ ছাড়ল বাংলাদেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৪ বার

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যেখানে দেওয়া ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রানে মাঠ ছেড়েছে। শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য চাই ৩ উইকেট। পাকিস্তানের দরকার ১২১ রান।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের দলীয় ২৭ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। নাহিদ রানার বলে ৬ রান করে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন আব্দুল্লাহ ফজল। এরপর আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবি করেন মিরাজ ২১ রানে।

অবশ্য তৃতীয় উইকেটে বাবর আজম ও শান মাসুদ ৯২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন। তারা ১১৫ বলে ৯২ রান করেন। অবশেষে ৫২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৭ করা বাবরকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান তাইজুল। এরপর সৌদ শাকিলকে (৬) দ্রুত ফেরান নাহিদ রানা।

ষষ্ঠ উইকেট জুটিতে ১৩৪ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশ বোলারদের কাঁদান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। অবশেষে এই জুটি ভাঙেন তাইজুল। সালমানকে ৭১ রানে বোল্ড করেন তিনি। ১০২ বলে ৬টি চার ও একটি ছক্কায় এই সংগ্রহ গড়েন সালমান। পরের ওভারেই শূন্য রানে থাকা হাসান আলীকেও ফেরান তাইজুল।

দিন শেষে রিজওয়ান ১৩৪ বলে ৮টি চারে ৭৫ রানে অপরাজিত থাকেন। সাজিদ খান ৮ রানে মাঠ ছাড়েন।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান তাইজুল। আর ২টি উইকেট দখল করেন নাহিদ।

এর আগে গতকাল দ্বিতীয় ইনিংসে নেমে ২ ওভার খেলে কোনো রান না করে ও উইকেট না হারিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। যেখানে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৮ রানের জবাবে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়েছিল। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান করেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ