শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪১ বার

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া শিশু দুজন হলো আবু সাফা ও রাফা আক্তার। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু দুজনের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৩৪ জনের মধ্যে চারজনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শিশুদের টিকাদানের আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ