শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২৭ বার

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ধীরে ধীরে শক্ত অবস্থানের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ৫৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৫ রান। এতে করে ১৯২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

তবে দিনের খেলার শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সকালের সেশনের তৃতীয় ওভারে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি। ২২ রান করে ফিরে যান এই ডানহাতি ব্যাটার।

মুশফিক ফেরার পর ক্রিজে এসেছেন লিটন দাস। অন্যপ্রান্তে দারুণ ধৈর্যের সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক শান্ত। তিনি ৬১ রানে অপরাজিত আছেন।

সকালের সেশনে নিজের প্রথম ওভারেই ভালো টার্ন আদায় করেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। তবে তাকে সতর্কতার সঙ্গে সামলেছেন নাজমুল ও মুশফিক। এখন বাংলাদেশের লক্ষ্য বড় লিড গড়ে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য ছুড়ে দেওয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ