শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১ বার

গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ফোন নম্বর থেকে “আলো জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র”-এর পরিচালকের ব্যক্তিগত নম্বরে কল করে পাপ্পু সরকারের পরিচয় দিয়ে ৩ লাখ টাকা দাবি করে।

অভিযোগ রয়েছে, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাময় কেন্দ্রের পরিচালক বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু জানান, এর আগেও প্রায় ৫ থেকে ৬ মাস আগে একইভাবে তার নাম ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবির ঘটনা ঘটে। সেসময় বিভ্রান্তির সৃষ্টি হলে তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়।

সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আবারও একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ