বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আইফোনের প্রিমিয়াম রঙ লাল হতে পারে?

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার

প্রিমিয়াম চেহারা ও চীনের বাজারকে লক্ষ্য করে এবার গতানুগতিক রঙের বাইরে গিয়ে উজ্জ্বল লাল রঙকে ফ্ল্যাগশিপ রঙ হিসেবে ব্যবহারের কথা ভাবছে অ্যাপল। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, প্রথমে ‘এরমেস অরেঞ্জ’ রঙের আইফোন আনার পর এখন ‘লাবুতাঁ রেড’ রঙের আইফোন আনতে পারে কোম্পানিটি।

এ বছরের শেষদিকে আইফোন ১৮ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণার আশা না থাকলেও মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদকম মার্ক গারম্যান বলেছেন, ‘পরবর্তী আইফোন প্রো-এর জন্য লালকে নতুন ফ্ল্যাগশিপ রঙ হিসেবে পরীক্ষা করছে অ্যাপল।’ বেগুনি ও বাদামি রঙের গুঞ্জন থাকলেও এগুলো লাল রঙেরই ভিন্ন ভিন্ন শেড হতে পারে। সাধারণত আইফোনের জন্য শান্ত ও স্নিগ্ধ রঙ ব্যবহার করে অ্যাপল, সেই তুলনায় লাল রঙটি বেশ ব্যতিক্রমী।

তবে ধারণা করা হচ্ছে, ‘কসমিক অরেঞ্জ’ রঙের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগাতে এমন সাহসী সিদ্ধান্ত নিচ্ছে অ্যাপল। চীনের বাজারে ‘কসমিক অরেঞ্জ’ রঙের বিক্রি রেকর্ড ছাড়িয়েছে এবং ভক্তদের কাছে তা ‘এরমেস অরেঞ্জ’ নামে পরিচিতি পেয়ে আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে। পরবর্তী আইফোন প্রো-এর জন্য লাল রঙকে প্রধান তালিকায় রাখলে চীনের বাজারে অ্যাপলের বিক্রি আরও বাড়তে পারে। কারণ চীনা সংস্কৃতিতে লাল রঙ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে এবারই প্রথম অ্যাপল লাল রঙের আইফোন আনছে বিষয়টি এমন নয়। এর আগেও ‘প্রোডাক্ট রেড’ প্রকল্পের আওতায় গাঢ় লাল রঙের আইফোন তৈরি করেছিল অ্যাপল। লাল রঙের সর্বশেষ মডেলগুলো ছিল আইফোন এসই, আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস। অন্যদিকে নিজেদের বহুল আলোচিত ‘ফোল্ডএবল’ আইফোনের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবে না অ্যাপল এবং সেটির জন্য প্রচলিত রঙগুলোই বেছে নেবে কোম্পানিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ