শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতার পদ স্থগিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির ৩ নেতার সকল পদ স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার রাত সারে ১১টায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা পৃথক ৩টি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পদ স্থগিতাদেশ নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোনা পাল, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব ফিরোজ আহম্মেদ, শহর বিএনপি নেতা আরজু।

চিঠিতে উল্লেখ্য করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। সে বিষয়ে লিখিত জবাব জেলা বিএনপির হস্তগত হয়েছে। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দলীয় সকল পদে স্থগিতাদেশ প্রদান করা হলো। এখন থেকে দলীয় কোনো কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারবেন না।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই স্বিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ