শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে হারতে জিতল পাকিস্তান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল রোমাঞ্চ। আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের কাছে প্রায় হারের মুখে পড়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে বেঁচে যান ফাহিম। তার মূল্য চোকাতে হলো ডাচদের।

আজ শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান। ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায় ডাচরা। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। এছাড়া বাস ডে লেডে ২৫ বলে ৩০ কলিন আকারম্যান ১৪ বলে ২০ রান করেন। পাকিস্তানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন সালমান মির্জা। ২টি করে নিয়েছেন আবরার আহমেদ, সাইম আইয়ুব আর মোহাম্মদ নওয়াজ।

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা মন্দ হয়নি। ২৭ রানে প্রথম উইকেটের পতন হলেও রান উঠছিল ভালোই। ওপেনার সাহিবজাদা ফারহান ৩১ বলে করেন ৪৭ রান। আরেক ওপেনার সাইম আইয়ুব ১৩ বলে ২৪ এবং অধিনায়ক সালমান আঘাও ৮ বলে ১২ রানের ইমপ্যাক্ট ইনিংস খেলেন। কিন্তু বাবর আজম সেই ব্যর্থতার বৃত্তেই ঘুরেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৫ রান। এরপর উসমান খান (০), শাদাব খান (৮) এবং মোহাম্মদ নওয়াজ (৬) দ্রুত আউট হলে বিপদে পড়ে পাকিস্তান।

অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ দুই ওভারে দরকার পড়ে ২৯ রান। ১৯তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান ফাহিম আশরাফ। পরের বলটি ছিল ফুলটস। তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েও বেঁচে যান। তারপর আর ফিরে তাকাননি। আরও দুটি ছক্কা আর দুটি চারে ৩ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাহিম। ম্যাচ শেষে তিনি অপরাজিত থাকেন ১১ বলে ২৯ রানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ