শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ঘরে দুর্বল ওয়াই-ফাই? কয়েকটি সহজ পরিবর্তনেই মিলবে দারুণ স্পিড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার

বাড়িতে অনলাইন ক্লাস, অফিসের কাজ, ভিডিও স্ট্রিমিং কিংবা গেম খেলা—সবকিছুর জন্য এখন নির্ভর করতে হয় ওয়াই-ফাইয়ের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, ওয়াই-ফাই থাকলেও স্পিড ঠিকমতো পাওয়া যায় না। এর বেশিরভাগ কারণই আমাদের অজান্তে করা কিছু ছোট ভুল। কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনার ইন্টারনেট স্পিড চোখে পড়ার মতো বাড়তে পারে।

মনে রাখবেন, রাউটার কোথায় রাখছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। অনেকেই রাউটার ঘরের কোনায়, মেঝেতে বা বড় আসবাবের পেছনে রাখেন। এতে সিগন্যাল ঠিকমতো ছড়াতে পারে না। রাউটার রাখার ভালো জায়গা ঘরের মাঝামাঝি বা একটু উঁচু কোনো স্থানে।

রাউটার দেয়াল, লোহার জিনিস, মাইক্রোওয়েভ বা কর্ডলেস ফোনের কাছ থেকে দূরে রাখাই ভালো, কারণ এই জিনিসগুলোর কারণে সিগন্যাল দুর্বল হয়ে যায়।

ওয়্যারলেস গ্যাজেটও সমস্যা তৈরি করতে পারে। ব্লুটুথ স্পিকার বা অন্যান্য ওয়্যারলেস ডিভাইস রাউটারের কাছে থাকলে তারা সিগন্যালের সঙ্গে হস্তক্ষেপ করে। তাই রাউটারকে এ ধরনের ডিভাইস থেকে দূরে রাখাই ভালো।

পুরোনো রাউটার? আপগ্রেড করাই দরকার। ৩-৪ বছর পুরোনো রাউটার ব্যবহার করলে স্পিড কমে যেতে পারে। এখন বাজারে Wi-Fi 6 বা 6E–সমর্থিত ডুয়াল/ট্রাই ব্যান্ড রাউটার পাওয়া যায়, যেগুলো দ্রুত এবং স্থির গতি দেয়।

৫GHz ব্যান্ড: কম দূরত্বে বেশি স্পিড

২.৪GHz ব্যান্ড: দূরে পর্যন্ত সিগন্যাল পৌঁছায়

রাউটারের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন

ফার্মওয়্যার আপডেট করলে রাউটারের কর্মক্ষমতা বাড়ে এবং সাইবার নিরাপত্তাও শক্ত হয়। বড় ফ্ল্যাট বা বাড়িতে Wi-Fi এক্সটেন্ডার ব্যবহার করলে প্রতিটি ঘরে ভালো সিগন্যাল পাওয়া যায়।

নেটওয়ার্ক নিরাপত্তা জরুরি

অনিরাপদ নেটওয়ার্কে অন্য কেউ ঢুকে ব্যবহার করলে স্পিড আরও কমে যায়। তাই:

– শক্তিশালী পাসওয়ার্ড দিন

– WPA2 বা WPA3 এনক্রিপশন ব্যবহার করুন

– স্মার্ট টিভি, ডেস্কটপ বা গেমিং কনসোলের মতো ডিভাইসগুলোকে সরাসরি কেবল দিয়ে সংযুক্ত করলে ওয়াই-ফাইয়ের ওপর চাপ কমে।

– অতিরিক্ত ডিভাইস সংযুক্ত রাখবেন না

– একসঙ্গে অনেক ডিভাইস ব্যবহার করলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়।

– অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন

– অতিথিদের জন্য আলাদা Guest Network চালু রাখুন

– ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখুন

মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন, বেবি মনিটর—এসব ডিভাইসও সিগন্যাল ব্যাহত করে। তাই রাউটার তাদের থেকে দূরে রাখুন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ