শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এতে করে জোটটির সদস্য সংখ্যা আবার ১১-এ পৌঁছাবে বলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিদায়ের পর শূন্যস্থান পূরণে লেবার পার্টির যোগদান নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।

গতকাল শুক্রবার কক্সবাজারের এক পথসভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ এ তথ্যের ইঙ্গিত দেন। তিনি বলেন, আগামীকাল (শনিবার) আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।

এ প্রসঙ্গে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, কথাবার্তা চলছে। ১০ দলীয় জোটে যাওয়ার কথাবার্তা হচ্ছে। শীঘ্রই জানতে পারবেন। তবে তিনি নিজে এবার নির্বাচনে প্রার্থী না হলেও তার দলের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কথাবার্তা হচ্ছে। ১০ দলীয় জোট বড় হচ্ছে। অন্তত একটা দল তো নিশ্চিত জোটে যুক্ত হচ্ছে।

প্রসঙ্গত, গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ইসলামপন্থি দলগুলোর ঐক্য জোরদার হয়। প্রথমে আট দল নিয়ে যাত্রা শুরু করে জোটটি। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। কিন্তু আসন বণ্টন নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত ডিসেম্বরে জোট থেকে সরে দাঁড়ায়, যা ১০ দলীয় জোটে পরিণত হয়।

লেবার পার্টি দীর্ঘদিন বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র থাকলেও নির্বাচনে প্রত্যাশিত আসন না পেয়ে পৃথক পথ বেছে নেয়। এবার তারা জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে চলেছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ