শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া. বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আসন সমঝোতা না হওয়ায় ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথাছিল আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা। এ উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ডাকা সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরে এ সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।

জোট সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস আসন বন্টন নিয়ে সমাঝোতা না হওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকবে কিনা , তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ