শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের আটক করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বতী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

রায়ে আদালত জানান, প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি।

আদালত আরও জানান, প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে, তা নির্ধারণে আদালত আরও আলোচনা ও পর্যালোচনা করবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।

এর আগে হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। দেশটিতে ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দলই দায়িত্ব পালন করবে।

ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্পের দাবি, রদ্রিগেজ এখন ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

ডেলসি রদ্রিগেজ সদ্য ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার ভাই জর্জ রদ্রিগেজ দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন।

তবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিজের অস্তিত্ব রক্ষায় তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ