মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা, আটক ২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে একটি গাড়ি পর্যটকদের জন্য স্থাপন করা তথ্যফলকে ধাক্কা দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনার পর সাময়িকভাবে হোয়াইট হাউস লকডাউন করা হয়। মার্কিন বার্তাসংস্থা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে রুপালি রঙের একটি সেডান গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লাফায়েত স্কয়ারের উত্তর পাশের ফুটপাতে উঠে যান। এ সময় গাড়িটি সেখানে স্থাপন করা ঐতিহাসিক তথ্যসংবলিত তিনটি বড় ধাতব ফলকের একটিতে আঘাত করে।

ঘটনাস্থলে দ্রুত ন্যাশনাল গার্ড ও সিক্রেট সার্ভিসের পুলিশ সদস্যরা পৌঁছান। সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, গাড়িচালক গ্রেপ্তারের সময় আক্রমণাত্মক আচরণ করছিলেন। পরে তাকে আটক করা হয়।

একই সময় পার্কের উত্তর-পশ্চিম কোণের কাছে একটি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন আরেক ব্যক্তি। তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উভয় ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাড়িটি তল্লাশি করতে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়।

হোয়াইট হাউসের উত্তরে অবস্থিত প্রায় সাত একর আয়তনের লাফায়েত স্কয়ার পর্যটকদের কাছে একটি পরিচিত স্থান। সেখানে এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ