সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক ১

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামের একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গতকাল রোববার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠ এলাকা থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়। আটক রাজিবের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

তবে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং আটকের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ