বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ বার
বৃষ্টিবিঘ্নিত মেঘলা আবহাওয়ায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ৩ উইকেট হারিয়েছে চাপে ইংল্যান্ড। বৃষ্টির কারণে টস বিলম্বিত হওয়ার পর পাকিস্তান টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

পেসবান্ধব কন্ডিশনে পাকিস্তান ম্যাচের শুরুতে দলীয় ২১ রানে মোহাম্মদ আব্বাসের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮ রানে আউট হন ওপেনার এমিলিও গে।

কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ২৬ রানে ফের আব্বাসের আঘাত। আরেক ওপেনার বেন ডাকেট (১৭ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এই পেসার।।

ক্রিজে এসে থিতু হওয়ার আগেই আউট হয়ে সাজঘরে ফেরেন ইংলিশ অধিনায়ক জো রুট। দলীয় ৩৬ রানে অভিজ্ঞ রুট নিজের তৃতীয় শিকার বানান আব্বাস। আউট হওয়ার আগে রুট ৪ রান করতে সক্ষম হন ।

প্রতিবেদন লেখা পর্যন্ত জর্ডান কক্স ১৯ রান ও হ্যারি ব্রুক রয়েছেন রানে ক্রিজে।

দলীয় স্কোর ১৫ ওভারে ৬৫ রানে তিন হারিয়েছে স্বাগতিকরা। তিন উইকেটই পেয়েছেন আব্বাস।৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে জয়লাভ করে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ