বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইনালের আগে সতীর্থদের কেন সবকিছু ভুলে যেতে বলেছিলেন মেসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৪ বার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও শান্ত থাকার বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের আগে ড্রেসিংরুমে দেওয়া তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফাইনালের আগে মেসি সবাইকে চাপমুক্ত থেকে শুধু খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

মেসি বলেন, ‘চলো বন্ধুরা। সবাই শান্ত থাকো, শান্ত থাকো। আমরা শান্ত থাকব। শুধু খেলাটার কথাই ভাবি। সবকিছু ভুলে যাও, ঠিক আছে? শুধু খেলায় মনোযোগ দাও। চলো, সবাই এগিয়ে যাও।’

মেসির এই বার্তা ঠিক কি কারণে ছিল তা জানা যায়নি, তবে এতে আত্মবিশ্বাস, সংযম এবং দলগত ঐক্যের আহ্বান ছিল। তিনি সতীর্থদের মনে করিয়ে দেন, ফাইনালের চাপ বা বাইরের কোনো বিষয় নয়, বরং মাঠের খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে মেসির এই অনুপ্রেরণামূলক ভাষণও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারেনি। নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে এক বার্তায় তিনি আর্জেন্টিনার মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ