মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধীকে আর্জেন্টিনা সমর্থকদের মারধর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবারও এবিসি ও এনবিসি-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। কারণ, এই নেটওয়ার্ক দুটি ট্রাম্পের নির্বাচন বিষয়ক একটি ভাষণ সরাসরি প্রচারের জন্য তাদের নির্ধারিত অনুষ্ঠানসূচি পরিবর্তন করেনি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন ইতোমধ্যেই বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ হলো, তাদের কিছু কার্যক্রম জনস্বার্থ-সংক্রান্ত সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব তদন্তের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ট্রাম্প বলেন, ‘খুবই বিরল একটি সিদ্ধান্তে ভুয়া সংবাদমাধ্যম এনবিসি ও এবিসি ভাষণটি সম্প্রচার করবে না বলে জানিয়েছে। তারা জানত ভাষণটি কী বিষয়ে। এ ধরনের আচরণের জন্য তাদের লাইসেন্স বাতিল হওয়া উচিত।’

হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে এক পোস্টে সিএনএনের সমালোচনা করেছে। কারণ এই চ্যানেলও ভাষণটি সরাসরি সম্প্রচার করেনি।

প্রধান সম্প্রচার নেটওয়ার্কগুলোর মধ্যে কেবল সিবিএস ও ফক্স ট্রাম্পের ভাষণ সম্প্রচারের জন্য তাদের নির্ধারিত প্রাইমটাইম অনুষ্ঠানসূচি পরিবর্তন করেছিল।

ফক্স এবং ফক্স নিউজ চ্যানেল ভাষণটি শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে। অন্যদিকে সিবিএস বিশেষ সংবাদ সম্প্রচারের অংশ হিসেবে ভাষণের কিছু অংশ সরাসরি সম্প্রচার করেছে।

এমএস নাও পুরো ভাষণটি সরাসরি সম্প্রচার না করলেও, তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠানের অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে ভাষণের কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রচার করেছে।

এবিসি, এনবিসি এবং সিএনএন তাদের প্রচলিত টেলিভিশন সম্প্রচারে ভাষণটি সরাসরি দেখায়নি। তবে এবিসি ও এনবিসি তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভাষণটির সম্প্রচার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ