শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৭ বার

ইরানের সঙ্গে চলমান আলোচনায় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর এএফপির।

উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের জন্য বর্তমানে ওই অঞ্চল সফর করছেন রুবিও। কুয়েতে তিনি বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো চুক্তি বা সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে পরামর্শ করবে।

রুবিও বলেন, উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে একজোট থাকবে এবং আলোচনার প্রতিটি ধাপে তাদের মতামত বিবেচনা করা হবে।

সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়েছিল। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাস পরিবহনও ব্যাহত হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে প্রাথমিক সমঝোতা হয়েছে, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো নিয়ে উপসাগরীয় দেশগুলোর উদ্বেগের বিষয়গুলো এখনও সমাধান হয়নি।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নেবে না, যা তার মিত্র দেশগুলোর নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে।

এদিকে হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুতের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র খুব ভালো অগ্রগতি অর্জন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ