মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দিল্লি সফর বাতিল : বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে কী ঘটেছিল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩ বার

ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে তিনি দেশে ফিরছেন।

গতকাল রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় একপর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

আজ সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টার।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টিও স্পষ্ট করেনি।

এমন পরিস্থিতিকে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে উপদেষ্টা বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চান এবং ফেরত পানও। পরের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে যদিও ভারতীয় ইমিগ্রেশন তাকে সসম্মানে প্রবেশের অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

দিল্লি সময় রাত ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেন তথ্য উপদেষ্টা। সোমবার সকালে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।সব ঠিক থাকলে আজ দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ