শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৭ বার

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াই দেখতে ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় ৮০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিত ছিলেন। এত দর্শকের উপস্থিতিতে জমজমাট পরিবেশ তৈরি হয়েছিল। তবে বিশ্বকাপের দ্বিতীয় দিনেই গ্যালারিতে দেখা গেল এক ভিন্ন ও হতাশাজনক চিত্র। তা হলো সারিবদ্ধ ফাঁকা আসন, যা আবারও টুর্নামেন্টের দর্শক উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

বৃহস্পতিবার গ্রুপ ‘এ’-এর একটি ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারায় দক্ষিণ কোরিয়া। তবে এই ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে গ্যালারির শূন্যতা ও ফাঁকা আসনের দৃশ্য।

ফিফার অফিশিয়াল হিসাব অনুযায়ী, ৪৬ হাজার আসনবিশিষ্ট গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচে ৪৪ হাজার ৯৮৫ জন দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু টেলিভিশন ফুটেজ ও রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, গ্যালারির একাধিক সারিতে শত শত আসন খালি পড়ে আছে, যা সহজেই চোখে পড়ে।

স্থানীয় দর্শকদের অভিযোগ, এই পরিস্থিতির প্রধান কারণ টিকিটের চড়া মূল্য। তাদের মতে, সাধারণ ফুটবলপ্রেমীদের সামর্থ্যের বাইরে চলে গেছে বিশ্বকাপের টিকিটের দাম, ফলে অনেকেই মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না।

এদিকে, ম্যাচ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তিনি দাবি করেন, টিকিটের সর্বনিম্ন মূল্য ৬০ ডলার, যা অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় কম। এছাড়া, তিনি জানান, টিকিটের চাহিদা প্রত্যাশার চেয়ে প্রায় ১০ গুণ বেশি।

তবে বিভিন্ন সমর্থক সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে টিকিটের দাম গড়ে প্রায় পাঁচ গুণ বেড়েছে। এতে করে মধ্যবিত্ত ও সাধারণ দর্শকদের জন্য স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ