শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৫ বার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নে একটি বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনার পর থেকে পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে আলুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় সেটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকার মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন। ব্রিজটি ধসে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের ভেঙে যাওয়া বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটির ওজন এর চেয়ে অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। বিষয়টি এরই মধ্যে জেলার সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগকে অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দ্রুত ব্রিজটি মেরামতের উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ