শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৪ বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ দিয়ে প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

এ নিয়ে টানা ৫ ওয়ানডেতে টস হারলেন মিরাজ। এর আগে ২০২১ সালে সবশেষ টানা পাঁচ ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ।

প্রায় ৪ বছর পর ওয়ানডে খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ এই সংস্করণে খেলেছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার।

এ ছাড়া একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের মতো এই ম্যাচেও খেলছেন তানভির ইসলাম।

অস্ট্রেলিয়া দলে ওয়ানডে অভিষেক হয়েছে লিয়াম স্কটের। এই সংস্করণে অস্ট্রেলিয়ার ২৫৩তম ক্রিকেটার তিনি।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথু শর্ট, কুপার কনলি, জশ ইংলিস, মারনাশ লাবুশানে, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জেভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ