বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, সবাই ঢাকা বিভাগের জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলছে বিএনপি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন অর্থমন্ত্রী,মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায় ‘জামায়াতপন্থি আইনজীবীদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ উন্মোচন করা হলো মেসির ৮৫ ফুট উচ্চতার ভাস্কর্য হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

জামিনে মুক্তি পেলেন আইভী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫২ বার

গাজীপুরের কাশিমপুর কারাগার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (৩ জুন) রাত ১০টায় দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে সেটি যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
গত বছর ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ