বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার ঢাকায় আসার শিডিউল চেয়েছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় লন্ডন নিয়ে যেতে জার্মান থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার ঢাকায় আসার শিডিউল চেয়েছে।

শনিবার রাতেবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মান এয়ারলাইন্স— এফএআই এভিয়েশন গ্রুপের আবেদনে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণ এবং পরের দিন (১০ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছে।

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারলেও অবস্থা একই রকম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু ‘কারিগরি ত্রুটির কারণে’সেটি ঢাকায় আসতে পারেনি। এর বিকল্প হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হচ্ছে।

জার্মানের এয়ার অ্যাম্বুলেন্সটি কবে আসবে, কিংবা খালেদা জিয়াকে কবে লন্ডনে নেওয়া হবে, এখানো তা নির্দিষ্টভাবে জানাতে পারেননি বিএনপির শীর্ষনেতারা বা তার পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষে থেকে বলা হয়েছে শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপারস্ এখনও বিমানযাত্রা করার মতো হয়ে উঠতে পারেননি। এ জন্যই তার লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে। চিকিৎসকরা আরও বলেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাই আমার আশা করছি দ্রুতই তিনি বিমানযাত্রায় সক্ষম হয়ে উঠতে পারবেন।

এরই মধ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় আসার আবেদনের জানালো।।

ঢাকায় কাতার দূতাবাসের তথ্য অনুযায়ী, জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপের’ কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল- ৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট উড়োজাহাজ।

এতে অ্যাম্বুলেন্সের সর্বাধুনিক যাবতীয় সুবিধা রয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সে এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন সরবরাহ, ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রীসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি এতে থাকছেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস, যারা আকাশপথে নেওয়া রোগীদের নিবিড় পরিচর্যার বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ