সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ মরদেহ নির্বাচনকালে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: আইনজীবীকে ইসি মাছউদ যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল রাত পর্যন্ত চলবে ইসিতে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি! ‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

১১৪ জনের লাশ তোলা হবে আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাদের লাশ তোলা হবে। আজ রবিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

গতকাল শনিবার সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ বলেন, রবিবার সকাল থেকে সেখানে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদদের লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে এ নিয়ে সংবাদ ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্টরা।

জানা গেছে, যে জায়গায় শহীদদের দাফন করা হয়েছে, সেই জায়গা সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, লাশ উত্তোলনের জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। এ জন্য আমাদের ক্রাইম সিন ইউনিট মাঝে মধ্যেই সেখানে গেছে। সিআইডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের লাশ উদ্ধারে কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ