সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন আলিয়া

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০ বার

ফ্রান্সের দক্ষিণ উপকূলের মনোরম শহর কানে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সমালোচক ও তারকাদের উপস্থিতিতে ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে পুরো কান শহর।

মঙ্গলবার (১২ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে এবারের আসরের। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর শুরুতেই নিজের মোহনীয় উপস্থিতি ও অনন্য ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন আলিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে প্যাস্টেল শেডের দৃষ্টিনন্দন এক গাউনে, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

ফরাসি রিভিয়ারার নীল জলরাশি ও রৌদ্রোজ্জ্বল আবহের সঙ্গে আলিয়ার এই লুক যেন তৈরি করেছে স্বপ্নময় এক আবহ। ফ্লোরাল প্রিন্টের নরম রঙের গাউনের সঙ্গে হালকা মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে অভিনেত্রীকে দেখাচ্ছিল স্নিগ্ধ, মার্জিত ও রাজকীয়।

ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, এই সাজে আলিয়াকে যেন রূপকথার রাজকন্যার মতো লাগছিল। সমুদ্রতীরের খোলামেলা পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ