মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

শততম ম্যাচে রোনালদোর ‘৯৬৭’ গোল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার

এক মাসের চোট কাটিয়ে দলে ফিরেই জোড়া গোল করে দলকে বড় জয়ে নেতৃত্ব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর ৫-২ ব্যবধানে লিগের তলানির দল আল নাজমাকে হারিয়ে জয়ধারা ধরে রেখেছে।

এই ম্যাচটি রোনালদোর জন্য বিশেষ এক মাইলফলক, কারণ তিনি লিগে নিজের শততম ম্যাচ খেলেছেন। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় এই লিগে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ৯৭-এ এবং ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৯৬৭-এ পৌঁছে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

ফেব্রুয়ারিতে উরুর পেছনের পেশির চোটে পড়ার পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। এ সময় তিনি আল নাসরের আগের দুইটি লিগ ম্যাচ ছাড়াও জাতীয় দলের হয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে রাকান আল তুলাইহির গোলে এগিয়ে যায় আল নাজমা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় আল নাসর। অতিরিক্ত সময়ে আবদুল্লাহ আল হামদান ও সাদিও মানে গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেলিপে কারদোসোর গোলে সমতায় ফেরে প্রতিপক্ষ। তবে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। যোগ করা সময়ে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন মানে।

এই জয়ে টানা ১৩তম লিগ জয়ের রেকর্ড গড়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান ধরে রেখেছে আল নাসর। তাদের সংগ্রহ এখন ৭০ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ছয় পয়েন্ট বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ