বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

গুম ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬ বার

বিগত বছরগুলোর মতো এবারও বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ঈদ উপহার’ দিচ্ছেন। গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা পাচ্ছেন এ ‘ঈদ উপহার’।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা। এবার প্রায় উনিশশ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে। ২০১৬ সাল থেকে নির্যাতিত পরিবারের জন্য রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। এ ছাড়া ২০২৫ সাল থেকে জুলাই গণআন্দোলনে শহীদ পরিবারের মধ্যেও ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এবার নতুন সরকার এক মাসে অনেক কাজ করেছে। ‘ঈদ উপহার’ বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান উনাদের ভুলে যাননি।

এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন কালবেলাকে বলেন, এবার প্রাথমিকভাবে নির্যাতিত পরিবারগুলোর কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় স্বল্পতার কারণে এ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন করা যায়নি। ঈদ সামনে রেখে অতি দ্রুততম সময়ে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ