শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে : ফয়জুল করীম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেন, ‘বিগত নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। দেশজুড়ে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ব্যাংকের টাকা এ দেশের জনগণের, কোনো দলের নয়। তিনি আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সম্প্রতি নরসিংদীতে নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ফয়জুল করীম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। মহানগরের সাধারণ সম্পাদক মওলানা মুহাম্মাদ আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী ও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ