শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে রমজান কর্মসূচি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত নগরী নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পবিত্র রমজান উপলক্ষে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতার ও তারাবির নামাজ আয়োজন করা হয়। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে পরিচিত এলাকা টাইমস স্কয়ারের ব্রডওয়ে ও সেভেন্থ স্ট্রিটের মোড়ে নির্ধারিত সময়ে ইফতার করেন অংশগ্রহণকারীরা। ইফতারের সময় হলে তারা দোয়া করে রোজা ভাঙেন। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম ‘ওয়ে অব লাইফ এসকিউ’ পঞ্চমবারের মতো এই কর্মসূচির আয়োজন করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে ইফতারের খাবার প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় অনূদিত ১ হাজার ২০০ কপি কোরআন শরিফ বিতরণ করা হয়। অনেকেই ইংরেজি, স্প্যানিশ ও জার্মান ভাষায় কোরআনের কপি গ্রহণ করেন।

ওয়ে অব লাইফ এসকিউ অ্যাকাউন্টের স্বত্বাধিকারী এসকিউ আনাদোলু এজেন্সিকে বলেন, পশ্চিমা গণমাধ্যমে ইসলামকে প্রায়ই নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। আমাদের উদ্দেশ্য মানুষকে কোরআন সম্পর্কে জানানো এবং বিশ^বাসীর কাছে ইসলামের প্রকৃত বার্তা পৌঁছে দেওয়া। তিনি সবাইকে কাছে এসে বসা, একসঙ্গে খাবার ভাগাভাগি করা এবং রমজানের সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান।
আয়োজক দলের সদস্য হারমান বলেন, নিউ ইয়র্কে প্রতিদিনই নতুন কিছু ঘটে। পথচারীরা বিস্মিত হয়ে দেখেছেন, ১ হাজার ২০০ কপি কোরআন বিতরণ করা হয়েছে।

ইফতারের পর অংশগ্রহণকারীরা নিজ নিজ জায়নামাজ বিছিয়ে টাইমস স্কয়ারের আলোকচ্ছটায় মাগরিব, এশা ও তারাবির নামাজ আদায় করেন। এ দৃশ্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। অনেককে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।

অনুষ্ঠানে দুই ব্যক্তি কালেমায়ে শাহাদত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। নিরাপত্তা নিশ্চিতে নিউ ইয়র্ক পুলিশ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। টাইমস স্কয়ারে প্রথম ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয় ২০২২ সালে। এ বছর আয়োজনের মাধ্যমে মোট পাঁচবার এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও ধর্মীয় নিবন্ধকার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ