বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার

লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলের দাবি, হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহ এবং তাদের ফিলিস্তিনি মিত্র হামাস।

গতকাল শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে তারা।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি শত্রু বাহিনীর হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ওই অঞ্চলে ভারী হামলার ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ২৫ জন আহত হন।

এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে ২ জন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই হামলায় হামাসকে লক্ষ্যবস্তু করেছিল তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ