মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

পিলখানা ট্র্যাজেডি নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার

বিডিআর হত্যাযজ্ঞ তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জমা দেওয়া হচ্ছে আজ রবিবার (৩০ নভেম্বর)।

আজই শেষ হচ্ছে কমিশনের মেয়াদ। এদিনই তারা একটি সংবাদ সম্মেলনও করবে।

কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনে সংবাদ সম্মেলন করা হবে।

সাত সদস্যের এই কমিশন গত ২৫ জুন এক সংবাদ সম্মেলনে জানায়, পিলখানার হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণও তাদের হাতে আছে।

অন্যদিকে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রতিক্রিয়ায় সোমবার রাওয়া ক্লাবের ঈগল হলে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ।

গত বছরের ১৯ ডিসেম্বর পিলখানা ট্র্যাজেডির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতদের পরিবার।

উল্লেখ্য, গত বছর ২৩ ডিসেম্বর রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে সাত সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। বিডিআরের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন, সামরিক বাহিনীর দুইজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ