শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

আজ ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার

হাদি হত্যার বিচার দাবিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।

এদিকে শুক্রবার বিকালের পর রাতেও রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এবং বাংলামোটর এলাকা। লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। দিনভর সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক।

ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বৃহস্পতিবার বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আহত হয় প্রায় অর্ধশত নেতাকর্মী।

এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী। বলেন, সরকার কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

আহতদের দেখতে এসে জামায়াত নেতারা বলেন, সরকারের উচিত ছিল শান্তিপূর্ণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ও কর্মীদের সরকারের নির্দেশে পেটানো হয়েছে, মারাত্মক অত্যাচার করা হয়েছে। হাদীর স্থানে যিনি এখন ভারপ্রাপ্ত রয়েছেন জাবের তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে বিকেলের সংঘর্ষের ঘটনা ও হাদী হত্যার বিচারের দাবিতে সন্ধ্যার পর শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চসহ তাদের সমর্থকেরা। পরে পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বিবৃতিতে দেওয়া হয়। এতে বলা হয়, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী, হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের জন্য রবিবার (৮ ফেব্রুয়ারি)  জাতিসংঘের কাছে চিঠি পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ