শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নাটকীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯০ বার

জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বজ্রপাত ও বৃষ্টির কারণে বারবার খেলা থেমে যাওয়া এক নাটকীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচের শুরু থেকেই আবহাওয়ার হস্তক্ষেপে বারবার খেলা থেমে যায়। শুরুতে ম্যাচ ১৬ ওভার করে নির্ধারিত হলেও পরে তা কমে আসে ১০ ওভারে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাট হাতে দারুণ আক্রমণাত্মক পারফরম্যান্স দেখায় ওয়েস্ট ইন্ডিজ।

দলটির পক্ষে অধিনায়ক শাই হোপ ও শিমরন হেটমায়ারের জুটি ছিল ইনিংসের মূল ভিত্তি। জনসন চার্লস শূন্য রানে ফিরে গেলেও হোপ শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলেন। তিনি ২৫ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

অন্য প্রান্তে আরও বিধ্বংসী ছিলেন শিমরন হেটমায়ার। ২২ বলে অপরাজিত ৪৮ রান, ৬টি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২১৮-এরও বেশি।

রোভম্যান পাওয়েল ৭ বলে ১৩ রান করে দ্রুত রান তুলতে সাহায্য করেন। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১১৪ রান। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ একটি করে উইকেট নিলেও রানের লাগাম টানতে পারেননি।

বৃষ্টি পরবর্তী ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৫ রান। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। অধিনায়ক এইডেন মারক্রাম মাত্র ২ রানে ফিরে যান।

তবে কুইন্টন ডি কক ১৪ বলে ২৮ রান করে আশা জাগান। এরপর ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন ও জর্জ লিন্ডে ছোট কিন্তু দ্রুতগতির ইনিংস খেললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। ব্রেভিস ১০ বলে ১৭ রান, রায়ান ৭ বলে ১৫ রান ও লিন্ডে ৯ বলে ১৭ রান করেন।

শেষ দিকে জেসন স্মিথের ১০ বলে ঝোড়ো ২৬ রান দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখে। তবে শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান যা ডিএলএস লক্ষ্য থেকে ৬ রান কম।

ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুডাকেশ মোটি। তিনি ২ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এবং হন ম্যাচসেরা। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

৬ রানের এই জয়ে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সান্ত্বনা পেলেও সিরিজ জয়ের ট্রফি উঠেছে দক্ষিণ আফ্রিকার হাতেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ