বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

পে স্কেলের দাবিতে আজ ও কাল সরকারি অফিসে বিক্ষোভ, ৩০ জানুয়ারি প্রতিবাদ সমাবেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার

জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (২৮ জানুয়ারি) ও আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করবেন কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দেশব্যাপী টানা ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সংগঠনের সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের একটি মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। কর্মচারীদের অভিযোগ, উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং কেবল আন্দোলন স্তিমিত রাখতেই পে কমিশন গঠন করা হয়েছিল। উপদেষ্টার এমন বক্তব্যকে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের সাথে ‘তামাশা’ ও ‘রসিকা’ বলে আখ্যা দিয়েছেন কর্মচারী নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিগত ১১ বছর ফ্যাসিবাদী সরকার কর্মচারীদের ন্যায্য পে স্কেল থেকে বঞ্চিত রেখেছে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কর্মচারীরা চরম দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে উপদেষ্টার এই উস্কানিমূলক বক্তব্য তুষের আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।

কর্মচারী নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি উপদেষ্টার এই ‘হঠকারী’ ও ‘অগ্রহণযোগ্য’ বক্তব্য প্রত্যাহার করে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার শর্তে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অবহেলিত কর্মচারীদের মুখে হাসি ফোটাতে দ্রুত হস্তক্ষেপ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ