শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৭ বার

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। তবে দলের সভাপতি নুর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণঅধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

নুর বলেন, ‘ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ-আলোচনা হয়েছে, দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সংস্কার বাস্তবায়ন করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।’

নুর আরও বলেন, ‘আমরা রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণঅধিকার পরিষদের পদ ত্যাগ করে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ