শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রামেবির উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টা: গ্রেপ্তার আরও ২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর হোসেন (৩০) ও রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল (৫৬)।

জানা গেছে, আলী আকবর নগরীর বহরমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। আর দুলাল নগরীর বহরমপুর এলাকার আলিমুদ্দিন শেখের ছেলে।

এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর আপামর ছাত্র জনতা ব্যানারে ৫০-৬০ জন ব্যক্তি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা আগে থেকে লিখে নিয়ে যাওয়া পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে স্বাক্ষর করতে বাধ্য করেন। এরপর উপাচার্যকে তার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

একই কায়দায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হাসানকেও পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয়।

এ ঘটনায় বিএনপির একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ ওঠে।

এদিকে এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়। তবে মামলায় কোনও আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নগরীর রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে মব সৃষ্টি করে উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ